বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’

সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষক সমাজের অধিকার আদায় এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করেছে জাতীয় শিক্ষক ফোরাম।

আগামীকাল (শুক্রবার, ২৮ আগস্ট) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান ও অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

অধ্যাপক নাছির উদ্দীন খানের সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক আ খ ম ইউনুস, ড. কামরুল হাসান, ড. আব্দুল মোমেন, মুহাম্মাদ জসীম উদ্দীন, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, ড. মুফতী হুমায়ুন কবীর, ড. মির্জা হুমায়ুন কবীর রুবেল এবং অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ