রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮


নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে নুসরাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নুসরাত ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু নুসরাত নিজ বাড়িতে খেলা করছিল। এসময় পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিল। সে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।

নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আজিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ