ভূঞাপুরে বাস চলাচল বন্ধ, সড়কপথে নতুন ভোগান্তি
টাঙ্গাইলের ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন বাস মালিকেরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর থেকে এ ঘোষণা কার্যকর হয়।
ভূঞাপুর থেকে ঢাকা ও টাঙ্গালগামী ৮১টি বাস চলাচল করলেও টাঙ্গাইল মালিক সমিতি অতিরিক্ত বাস চালানোর অনুমতি দেওয়ায় ভূঞাপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন মালিকেরা।
বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর তালুকদার জানান, মালিকেরা নিজ দায়িত্বে বাস চলাচল বন্ধ করেছেন। এটি মালিক সমিতির কোনো সিদ্ধান্ত নয়।
ঢাকার যাত্রী জসিম উদ্দিন বলেন, সপরিবারে ঢাকায় যাব। এখন দেখি বাস বন্ধ। ফলে সমস্যায় পড়েছি।
বাসমালিকেরা জানান, এই রুটে বর্তমানে ৮১টি বাস চলাচল করে। এসব বাসেই পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় না। এর মধ্যে আরও বাস যুক্ত করা হলে জ্বালানি খরচও উঠবে না।
জাহাঙ্গীর তালুকদার আরও বলেন, এটি সমিতির সিদ্ধান্ত নয়। মালিকেরা নিজ উদ্যোগে বাস চলাচল বন্ধ করেছেন।
এসএইচ/