সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭০ জন।

রোববার (১৬ আগস্ট) রাতে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক। 

তিনি জানান, গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আসা ৫ মাস বয়েসী ছেলে শিশুটি রোববার বিকেলে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হার্ট ফেল করে মারা গেছে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে ২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ৮৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ