মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


ব্রিজ ভেঙে ট্রাক খালে: চালক নিহত, আহত হেলপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভোলার লালমোহনে বালুভর্তি ট্রাক নিয়ে পার হওয়ার সময় সড়কের উপরের সংযোগ ব্রিজ ভেঙে ট্রাক পানিতে পড়ে যায়। এতে মো. নাঈম (২৩) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এবং ঘটনায় আহত হয়েছে ট্রাকের হেলপার। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের বেতুয়ার খাল ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার নাঈম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার এলাকার ফরিদ মিয়ার ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বালুভর্তি ট্রাকটি ব্রিজ দিয়ে পার হওয়ার সময় হঠাৎ করে ব্রিজটি ভেঙে ট্রাকসহ পানিতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে আহত হেলপারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে কাজ করছে। চালকের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ায় বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। সাধারণ মানুষ বিকল্প সড়ক ব্যবহার করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ