মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৫৯৩ জন মারা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১২৬ জন শিশু। হামের উপসর্গ রয়েছে ১,০০৯ জনের মধ্যে। এই সময়ের মধ্যে ৯৭৩ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭। 

মোট রোগীদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৮ হাজার ৭১৬ জন শিশু, যাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ