
|
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৬, ০৩:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
থামছে না হামের সংক্রমণ। হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৯০৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮০৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন। আর হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২১ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০ জন। আর হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৫৭ জন। এছাড়া চলতি বছরে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৪ হাজার ৪৫৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ১৯ হাজার ৯৩৯ জন। আইও/ |