মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


সাভারে ‘ফিকরে দারুল উলূম দেওবন্দ’ শীর্ষক সেমিনার বুধবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের ইতিহাস, ঐতিহ্য, আদর্শ ও চেতনা স্মরণের লক্ষ্যে ঢাকার সাভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিকরে দারুল উলূম দেওবন্ ‘ শীর্ষক সেমিনার।

বুধবার (২৪ জুন) বাদ আসর সাভারের জামিয়া দারুল আমান (রাজাবাড়ি মাদরাসা) প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মধুপুর পীর সাহেব খ্যাত আল্লামা আবদুল হামিদ।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন খতিবে আযম, মুনাজিরে যামান, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এবং মাওলানা আবদুল আউয়ালসহ বিশিষ্ট আলেমরা।

সাভার উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ