বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮


নড়াইলে ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সূর্য দাস নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার মুলিয়া-বাহিরগ্রাম আঞ্চলিক সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে। তারা কোড়গ্রাম আবাসন প্রকল্পের ঘরে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাহিরগ্রাম থেকে মুলিয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যান কোড়গ্রাম এলাকার পৌঁছায়। এ সময় সূর্য দাস সড়ক পার হওয়ায় চেষ্টা করলে ভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ