শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

৫ তলা থেকে পড়ে ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচতলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে পড়ে আলমগীর (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।

নিহত আলমগীর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।

ওসি মাইনুল জাকির জানান, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় আলমগীরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকালে তিনি আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পঞ্চম তলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়