
|
৫ তলা থেকে পড়ে ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু
প্রকাশ:
১৩ আগস্ট, ২০২৬, ০৩:১০ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচতলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে পড়ে আলমগীর (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির। নিহত আলমগীর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে। ওসি মাইনুল জাকির জানান, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় আলমগীরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পঞ্চম তলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এসএইচ/ |