রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮


আদ্-দ্বীনের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র, দ্রুত কার্যক্রম শুরুর আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

৬ নবজাতকের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ায়, স্বল্প আয়ের মানুষদের ভালো মানের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রোগীবান্ধব এই হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করে অতি দ্রুত স্বাভাবিকভাবে কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।  

রোববার (২১ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সংহতি প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্র।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আদ্‌ দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এবং এই হাসপাতালের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবত স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে। সম্প্রতি উক্ত হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল এর কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই আমরা মনে করি।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন হাসপাতাল এর কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন। সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগিবান্ধব হাসপাতাল হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হোক এবং গরীব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা হোক, এই কামনা করছি। মানবসেবায় আপনাদের অঙ্গীকার অটুট থাকুক।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ