বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭২৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ জন। অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২১ হাজার ৫৫০ জন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৩২০ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮৩ জন, খুলনা বিভাগের ৯৮ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ১০১ জন এবং সিলেট বিভাগের একজন রোগী রয়েছেন।

অধিদফতর আরও বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৫৯৩ জন। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ