রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে

সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তারা হলেন—আহমদ ও হামেদুল্লাহ। বর্তমানে তারা সুস্থ ও নিরাপদ রয়েছেন।

জামেয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের পাশাপাশি তাদের সহপাঠীদের সহযোগিতায় নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়।

এর আগে গত ৭ আগস্ট রাতে ছাত্রাবাস থেকে বের হওয়ার পর তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাদের সন্ধানে সহযোগিতা চেয়ে বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচার করা হয়।

অবশেষে শিক্ষকদের ও সহপাঠীদের প্রচেষ্টায় তাদের সন্ধান মেলে। বর্তমানে তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে জামেয়া কর্তৃপক্ষ।

দুই শিক্ষার্থীর সন্ধান পেতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জামেয়া কর্তৃপক্ষ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ