সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

নারীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে রাজধানীতে বিশেষ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে অবস্থিত জামেআ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর উদ্যোগে অধিভুক্ত প্রতিষ্ঠান তালীমুল কোরআন একাডেমি (বালিকা শাখা)-এ তিনদিনব্যাপী ‘নারীদের আখলাক ও আত্মশুদ্ধি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরিয়া থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন শিক্ষিকা ও দাঈয়া উস্তাযা উম্মে আমর ফায়িযা আহমদ আল-আহমদ।

জামেআর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মাদ ইয়াহইয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় তিনি তালীমুল কোরআন একাডেমির শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত শুদ্ধকরণে  বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপস্থিত নারীদের উদ্দেশে সূরা হুজুরাতের আলোকে আত্মশুদ্ধি, আখলাক ও ইসলামী আদব বিষয়ে তাদাব্বুরভিত্তিক আলোচনা করেন।

আয়োজকরা জানান, ড. ফায়িযা আহমদ আল-আহমদ মিশরের আল-আজহারসহ সিরিয়ার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের আলেমদের কাছ থেকে হিফজুল কোরআন ও কিরাআতে একাধিক সনদ অর্জন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে নারীদের মধ্যে কোরআন শিক্ষা ও বিশুদ্ধ তিলাওয়াত প্রসারে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

 বৃহস্পতিবার সমাপনী অধিবেশনে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রতি সম্মান ও আদব, গুজবের ভয়াবহতা, সমাজকে ফিতনা থেকে রক্ষা, পারস্পরিক মর্যাদা এবং ঈমানের প্রকৃত মানদণ্ড বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অনুবাদকের দায়িত্ব পালন করেন উম্মে মুহাম্মদ বিনতে বেলাল শামসুল হক এবং সার্বিক কার্যক্রম পরিচালনা করেন উম্মে ইয়ামিন বিনতে হিযবুল্লাহ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ