বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর ‘রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’  নবীজি (সা.) এর প্রতি ভালোবাসা আজ সন্ধ্যায় ‘মাহফিলে ইশকে নবী'র আয়োজন করছে জামিয়া কাসেম নানুতবী প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা ‘জীবনের সর্বাবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে’ উত্তরায় খেলাফত মজলিসের ‘সীরাতে মুস্তফা (সা.)’ আলোচনা সভা নবীজির স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে ইসলামে কোনটি জরুরি তা নির্ধারণ করা বিচারকদের কাজ নয়: ওয়াইসি নবীজির সিরাত মানবতার জন্য পূর্ণাঙ্গ আদর্শ: মাওলানা ফজলুর রহমান

ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়ে তার ক্ষতস্থানে ১২টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় অধ্যক্ষ আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ চলাকালে অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক মাথায় আঘাত পান। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার মাথার ক্ষতস্থানে ১২টি সেলাই দিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সংঘর্ষে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আহত অন্তত ১৭ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ