বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

তিন মাদরাসায় সুপেয় পানির ব্যবস্থা করল হাসানাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করেছে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে রংপুর ও নীলফামারীর তিনটি মাদরাসায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

ফাউন্ডেশনের ‘শিক্ষাঙ্গনে সুপেয় পানি প্রকল্প’-এর আওতায় সম্প্রতি দুটি নলকূপ ও একটি সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। এর ফলে প্রায় ৭০০ শিক্ষার্থী নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে।

ফাউন্ডেশন জানায়, মাঠপর্যায়ে প্রয়োজন যাচাই করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির সংকট রয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের আরও বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

২০২৫ সালে প্রতিষ্ঠিত সরকার-নিবন্ধিত অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশন শিক্ষা, গবেষণা, মানবকল্যাণ এবং সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী।

ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, নিরাপদ সুপেয় পানি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষার পাশাপাশি নিয়মিত ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশুদ্ধ পানির সংকট দূর করতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ