শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮


তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা পরীক্ষায় অসাধুপায় অবলম্বন এবং উত্তরপত্রে কারচুপির (ট্যাম্পারিং) অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, শিক্ষার মান এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬ চলাকালে কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি এবং বিভিন্ন ধরনের অসাধু পন্থা অবলম্বন করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিয