বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন জুবায়ের রশীদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইদ ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ভাগ বসালেন জামায়াত নেতারা! সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের

খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত হবে ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’। আয়োজকদের প্রত্যাশা, দেশ-বিদেশের বরেণ্য আলেমদের উপস্থিতিতে কনফারেন্সটি খতমে নবুওয়াতের আকিদা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

রাজধানীর বাড্ডার আফতাবনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন একই প্রতিষ্ঠানের মজলিসে শূরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কমিটির নায়েবে আমির এবং আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী।

আয়োজকরা জানিয়েছেন, কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলাররা খতমে নবুওয়াতের গুরুত্ব, সমসাময়িক চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

এ উপলক্ষে সর্বস্তরের মুসলিম জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রামপুরা ব্রিজ হয়ে মেরাদিয়া অথবা আফতাবনগর গেট দিয়ে সহজেই অনুষ্ঠানস্থলে পৌঁছানো যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ