শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৩৭ শিশুর শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৭ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৭ জন। সবমিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৮৪৪ শিশু।

রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১১৫ জন এবং হামের উপসর্গ রয়েছে ১০২২ জনের শরীরে। এই সময়ে ৯৪৬ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৮৩ জন আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ১২ হাজার ৬২০ রোগী, যাদের মধ্যে এক লাখ আট হাজার ২৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ