মৌলভীবাজার প্রতিনিধি
দাওয়াতি ক্যাম্পেইন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইসলামী যুব মজলিসের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবসমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বড়লেখা উপজেলা শাখা ইসলামী যুব মজলিস আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।
তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী তরুণ ও যুবক। উন্নত বাংলাদেশ গঠনে এই তরুণরাই সবচেয়ে বড় শক্তি। অতীতে বিভিন্ন জাতীয় পরিবর্তনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাজনীতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নেও তাদের অবদান উল্লেখযোগ্য।
ড. ফয়সাল আরও বলেন, যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। তিনি তরু