শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেন।

মাওলানা মামুনুল হক আহত আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা এলায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ