রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশিষ্ট সমাজসেবক মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রাতে তিনি সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারে মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সান্ত্বনা দেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেন।

এ সময় মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরী ছিলেন আলেম-উলামাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি আলেমদের সম্মান ও ভালোবাসতেন। তিনি ছিলেন একজন আল্লাহভীরু, নেককার ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ছিল বলেও উল্লেখ করেন তিনি।

সফরকালে জমিয়ত সভাপতি মরহুমের জ্যেষ্ঠ পুত্র, তাঁর শাগরেদ ও তরুণ লেখক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী এবং কনিষ্ঠ পুত্র দেওয়ান আসাদ রাজা চৌধুরীর সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন, তাদের জন্য সবরে জামিল কামনা করেন এবং মরহুমের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, দেওয়ান মসুদ রাজা চৌধুরী গত ২৮ জুন সিলেটের আম্বরখানা বড়বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি সিলেট প্রবীণ হিতৈষী সংঘের সাবেক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা সিলেট-এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, সিলেট খাদিমুল কুরআন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, গ্রেটার সিলেটের ধর্মবিষয়ক সম্পাদক এবং সিলেট গণদাবী ফোরামের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

এ সময় জমিয়তের সহকারী মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারার উস্তাদ মাওলানা জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ