রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭


রামিসা হত্যাকাণ্ড: ফাঁসির রায়ের পাশাপাশি ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রামিসা ধর্ষণহত্যার রায় শুনানিতে ফাঁসির নির্দেশের পাশাপাশি দুই আসামির উপর ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে আদালত। এই অর্থ রামিসা উপযুক্ত উত্তরাধিকারদের হাতে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দায়ের করা মামলায় দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সাথে রায়ের পাশাপাশি আসামি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং আসামি স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছেন, অর্থদণ্ড হিসেবে আদায় করা টাকা ভুক্তভোগী নিহত রামিসার আইনগত উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। একই সঙ্গে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করা হবে।

প্রসঙ্গত, সকাল সাড়ে আটটার দিকে আসামি স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। রায় ঘোষণার আগে দুজনকেই এজলাসে তোলা হয়। বেলা ১১টার পর বিচারক রায় পড়া শুরু করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ