শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :

কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহন সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আব্দুল কাদির নিহত হন। এ সময় মাইক্রোবাস ও বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের দরজা কেটে চালকের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ