বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে

১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে তুরস্কের এক দম্পতির। অবশেষে দেশটির হজ লটারিতে নির্বাচিত হয়ে পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন মুহাম্মদ বাল ও তাঁর স্ত্রী।

তুরস্কে হজযাত্রী নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন হয়। সেই লটারিতে বছরের পর বছর অপেক্ষার পর এবার তাদের নাম চূড়ান্ত হওয়ায় আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মুহাম্মদ বাল।

হজের সুযোগ পাওয়ার খবর শুনে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিনের প্রার্থনা ও ধৈর্যের পর অবশেষে পবিত্র মক্কা-মদিনার সফরের সুযোগ পাওয়াকে তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর ধরে হজে যাওয়ার অপেক্ষায় ছিলেন এই দম্পতি। অবশেষে চলতি বছরের হজ লটারিতে তাদের নাম ওঠায় পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মুহাম্মদ বালের আবেগঘন প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর হজের সুযোগ লাভের এ ঘটনা অনেকের কাছে ধৈর্য, আশা ও আল্লাহর ওপর ভরসার অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ