বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।  

বুধবার (১৫ জুলাই) বিকেল পাঁচটায় জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই জেলা প্রশাসনের এক নির্দেশনায় সাজেক ভ্রমণে যে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকেরা আগের মতো ভ্রমণ করতে পারবেন।

তবে চলতি বর্ষা মৌসুমে পার্বত্য জেলায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

স্থানীয় প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে স্থবির হয়ে পড়া পর্যটন খাতে আবারও গতি ফিরবে। ইতোমধ্যে পর্যটকদের বরণ করে নিতে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও কটেজ প্রস্তুতি নিতে শুরু করেছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ভারী বৃষ্টি ও সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাঁদের প্রতিষ্ঠানে প্রায় ২০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ