রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সদ্য প্রায়ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায়, মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুরচর ইউনিয়ন খাসকান্দি বেগম বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে, প্রায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিসহ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আব্দুল কুদ্দুস ধীরেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ