রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বিতীয় দিনের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার নিকলী উপজেলায়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) সকালেও নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আজ বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজও সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি জেলার হাওরাঞ্চলে বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও বাড়তি দুর্ভোগে পড়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ