শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগতম জানালো জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ বিবৃতিতে বলেন, জনাব তারেক রহমান একজন প্রজ্ঞাবান, বলিষ্ঠ ও যুগোপযোগী রাজনৈতিক নেতৃত্ব। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তার সাহসী অবস্থান ও বলিষ্ঠ নেতৃত্ব এদেশের রাজনৈতিক অঙ্গনে আশার প্রতীক হয়ে উঠেছে।

নেতৃবৃন্দ বলেন, জাতি আজ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়। আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে একটি নতুন রাজনৈতিক গতি সঞ্চার করবে ও একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, ইসলামপ্রিয় ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ