বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

ওসমান হাদির জন্য মসজিদে মসজিদে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর এ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে হাদির শাহাদাত কবুলের জন্য দোয়া এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।

দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সব মসজিদে একযোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমামরা স্বপ্রণোদিত হয়েই হাদীর জন্য দোয়া করেন।

মোনাজাতের মাঝে দেশের ইমামরা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন এ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। সেই প্রতিবাদী তরুণের পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য্য দেন, তার অপূর্ণতাকে যেনো পূর্ণতায় ভরে দেন এই দোয়া ছিল মোনাজাতে। হাদির বিষয় উচ্চারণের সময় অনেকে কাঁন্নায় ভেঙে পড়েন। মুসল্লিদের আমিন আমিন শব্দে মুখরিত হয় মসজিদগুলো। 

হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার। 

আততায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়া জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী নেতা শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর সারাদেশে বিক্ষোভ মিছিল হতে শুরু করে। রাতেই শাহবাগ অবরোধ করে তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ভারত থেকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে। আজ শুক্রবারও নানা জায়গায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ