রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ

যশোরের সীমান্তঘেঁষা বাঁওড়ায় কিশোরের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতীয় সীমান্তঘেঁষা যশোরের চৌগাছার গদাধরপুর বাঁওড়ায় জিদনি (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে যশোর ৪৯ ব্যাটালিয়নের মাসিলা বিওপি এলাকার মেইন পিলার ৩৯/৫৬ থেকে প্রায় ৬০ গজ ভেতরে ওই বাঁওড়ের পানিতে লাশটি ভাসতে দেখে তারা উদ্ধার করেন।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘উদ্ধার কিশোরের লাশটি ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’ 

ওসি রেজাউল করিম আরো বলেন, ‘মৃত কিশোর যশোর সদরের রামনগর ইউনিয়নের রাজারহাট এলাকার রবিউল ইসলামের ছেলে। সে ও তার মা ভারতে বসবাস করতো।’

ওসি জানান, মৃতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, তার মাথায় বাঁধা গামছার ভেতরে একটি মোবাইলফোন ছিল। 

ই.ও./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ