শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

এ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে- জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শহিদ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার(১৯ ডিসেম্বর) বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব-স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে  শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে  বিশেষ দোয়া এবং  সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় স্ব-স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হলো।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। 

স্বাক্ষরিত-
মোঃ আবুবকর সিদ্দীক 
জনসংযোগ কর্মকর্তা 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
মোবাইল: ০১৮১৪-১৭৩১৭৭

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ