শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ সাগরে মাছ ধরতে যাওয়া ৯ জেলেকে আটক করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে তাদের আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম।

আটক জেলেরা হলেন— টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙরপাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহিম (২১)।

মো. বেলাল নামের স্থানীয় এক জেলে জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে জেলেদের ধাওয়া দেয় ও তাদের মধ্যে ৯ জনকে আটক করে। আটক জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা। তারা ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা নিয়ে গেছে।

তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় অনেক ক্ষেত্রে কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের জলসীমা তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমার জলসীমায় চলে যায়।

ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম কালবেলাকে জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএইাচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ