শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ওয়াজ-মাহফিলে বিধি-নিষেধ আরোপ করে ইসি ধর্মীয় স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করেছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেছেন, ওয়াজ-মাহফিল বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। শীতে দেশের প্রায় প্রতিটি গ্রামেই ওয়াজের আয়োজন করা হয়। অনেক আয়োজনের ধারাবাহিক ঐতিহ্য আছে। নির্বাচনের কারণে ধর্মীয় এসব আয়োজনের ওপরে বিধি-নিষেধ আরোপ করলে স্পষ্টত তা মানুষের ধর্মীয় স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে যা এই সরকার ও নির্বাচন কমিশনের ব্যাপারে নেতিবাচক মনোভাব সৃষ্টি করবে। কারণ বিগত ফ্যাসিস্ট আমলে মানুষ মনখুলে ধর্মচর্চা করতে পারে নাই। ফ্যাসিবাদের পতনের পরেও ধর্ম প্রচারে বিধি-নিষেধ আরোপ জনমন প্রত্যাশা করে না।

আজ ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার দেয়া এক  বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অধিকাংশ ওয়ায়েজ অরাজনৈতিক চরিত্রের। তাদের ওয়াজের শতভাগ রাজনীতিমুক্ত ধর্মীয় আলোচনা। যেসকল সন্মানিত বক্তা রাজনৈতিক পরিচয় ধারণ করেন তারাও দাওয়াতি মেজাজের কারণে ওয়াজের মধ্যে রাজনৈতিক আলাপ আনেন না। তারপরেও নির্বাচনকে সামনে রেখে ওয়াজের ওপরে বিধি-নিষেধ আরোপ করা কোন যৌক্তিক সিদ্ধান্ত না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, তবে দুর্নীতি, সুদ, ঘুষ, নিপিড়ন, নির্যাতনের বিরুদ্ধে ধর্মীয় বক্তাগণ মানুষকে সচেতন করেন। এগুলোকেও যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরা হয় তাহলে নির্বাচন কমিশনের বিবেক-বিবেচনা নিয়ে প্রশ্ন দেখা দেবে। তাই আমরা আশা করবো, নির্বাচন কমিশন এই বিধি-নিষেধ তুলে নেবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ