মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে বিজয়ের কবিতা পাঠ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. মঙ্গলবার বাদ আসর আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের কবিতা পাঠ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর 'কনসেন্ট্রেশন ক্যাম্প' কবিতা পাঠ করেন মুনশি মোহাম্মদ আব্দুল্লাহ, শামসুর রাহমানের 'তুমি বলেছিলে' পাঠ করেন সালাহউদ্দিন, নির্মলেন্দু গুণের 'স্বাধীনতা, এই শব্দটা কীভাবে আমাদের হলো' কবিতা পাঠ করেন ইমদাদুল হক, শামসুর রাহমানের 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' পাঠ করেন সাব্বির রহমান এবং 'আসাদের শার্ট' পাঠ করেন মোফাজ্জেল হোসেন। অতঃপর একাত্তরের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন শায়খ ইমদাদুল হক। 

মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস আল মাহমুদের 'কাবিলের বোন' এবং সাব্বির জাদিদের 'দুই পৃথিবীর সূর্য' নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মোহাম্মদ আব্দুল্লাহ। 

একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের সকল শহীদ, দেশ, জাতি ও সমাজের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব এবং বিশেষ করে বিদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুনশি আব্দুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাদিউজ্জামান রিজভী, মুশফিক তরফদার, তাওহীদুজ্জামান রাব্বি, শাহ মোঃ হাফিজউদ্দীন, নাসিম আহমেদ, নাফিজ উদ্দীন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ