রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

স্বাধীনতা সংগ্রামে ইমাম ও আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য : আবদুল্লাহ ইয়াহ্ইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান বিজয় দিবসে সকল শহীদ ও মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইমাম ও আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) খুলনার বাগমারাস্থ এম ইউ মিলনায়তনে "জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ" খুলনা মহানগরের উদ্যোগে "মহান বিজয় দিবসঃ স্বাধীনতা রক্ষায় ইমাম ও আলেম সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন,

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তিনি আরো বলেন, স্বাধীনতা রক্ষায় ইমাম ও আলেম সমাজের নৈতিক ও আদর্শিক অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ইমাম ও আলেম সমাজ জনগণকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন এবং ন্যায় ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করেন। এ সময় বহু আলেম-উলামা নির্যাতনের শিকার হন এবং আত্মত্যাগ করেন। তাঁদের সেই আদর্শ অনুসরণ করেই আমাদের একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে।

উক্ত সভায় 'জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ, খুলনা মহানগর শাখার সভাপতি ও মারকাযুল উলূম খুলনার সিনিয়র মুহাদ্দিস মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে ও খুলনা মহানগর শাখার সেক্রেটারি ও খুলনা ছবেদাতলা জামে মসজিদের ইমাম মুফতী রকিব উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খুলনা বাগমারা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মানযুর আহমাদ, দারোগারভিটা বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী রবিউল ইসলাম রাফে, রাজাপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী জুনাইদ আহমাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা দারুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শফিকুল ইসলাম, শেখপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মুঈনুল ইসলাম, দারুল আরকাম মাদরাসার মুহতামিম মুফতী ইব্রাহিম খলীল, হরিণটানা মারকাযী জামে মসজিদের খতীব মুফতী হুমায়ূন কবীর, বাগমারা মসজিদে কুবার ইমাম ও খতীব মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও দায়িত্বশীলগণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ