রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদ ও এলাকার চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। এ নিয়ে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ও চলাচল রাস্তা খুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদের মুসল্লী, ওই গ্রামের নারী-পুরুষ ও ভুক্তভোগীরা।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, সোনাইরকান্দি জামে মসজিদে ও এলাকার যাতায়াতের পথ অবরুদ্ধ করেছে রেখেছে ফারুক আহম্মদ ও তার ভাই সিরাজুল ইসলাম সংঘবদ্ধ চক্র। এ ঘটনা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধের এক পর্যায়ে ওই পরিবারটিকে সমাজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তারা তাদের ভুল স্বীকার করেন এবং চলাচলের পথ দেবেন বলে সমাজবাসীর কাছে প্রতিজ্ঞা করেন। কিন্তু পরবর্তীতে তারা আর যাতায়াতের পথ দেননি। এ নিয়ে কথা কাটাকাটি হলে সোনাইরকান্দি গ্রামের আলী আজ্জম সরকার, মোকশেদ আলী দেওয়ান, কালা মিয়া সরকার, শহীদুল্লাহ খান ও ইসমাইল দেওয়ানের বিরুদ্ধে আদালতে গত ৯ ডিসেম্বর মামলা দায়ের করেন ফারুক আহম্মদ।

মানববন্ধনে অংশ নেয়া আলী আজ্জম, মোকশেদ আলীসহ বেশ কয়েকজন বলেন, ফারুক গংরা গ্রামে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ২০১৬ সালেও তার মেয়ে ডাকাতি সাজিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। ২০২৩ সালে ওই মামলা খারিজ হয়ে যায়। ভুয়া ওয়ারেন্ট তৈরি করেও মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করেছে তারা। এইভাবে গ্রামের নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি মসজিদ ও এলাকাবাসীর চলাচলের রাস্তা খুলে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ