মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আমাদের এই বিজয়কে আরও অর্থবহ করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (১৫ ডিসেম্বর) দেওয়া শুভেচ্ছা বাণীতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। অগণিত শহীদের জীবনের বিনিময়ে আমাদের অর্জিত বিজয়ে আমরা মহান আল্লাহর দরবারে আবারো কৃতজ্ঞতা আদায় করছি। সকল শহীদের মাগফিরাত কামনা করছি।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা লড়াই শুরু করে অবশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছিলেন। এই বিজয় আমাদের জন্য গৌরবের। আমাদের এই বিজয়কে আরো অর্থবহ করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বিজয় দিবস আমাদের শেখায় আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। ঐক্যই আমাদের শক্তি, বিজয়ই আমাদের ইতিহাস। দেশে ঈমান, ইনসাফ ও ভাতৃত্ব আরো দৃঢ় হোক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ