মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সরাসরি জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি। আজ সোমবার দুপুরে শাহবাগ ব্লকেড করে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

এ সময় দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যাতে জন দুর্ভোগ কম হয়।

একইসঙ্গে দেশের পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইনশৃঙ্খল নিয়ন্ত্রণের ব্যর্থ হয়েছেন। দেশের জনগনের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত।

রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হবে।

এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  তার এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ