মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ঘোড়ার গাড়িতে করে ইমামকে বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীতে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে এক ইমামকে। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, মাওলানা আবু বক্করকে শনিবার (১৩ ডিসেম্বর) এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে তাকে ক্রেস্ট, মানপত্র, উপহার সামগ্রী ও নগদ সাড়ে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়িতে করে তাকে নিয়ে এলাকায় আনন্দ মিছিল বের করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি করে।

মাওলানা আবু বক্কর ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবু আহমদ ও মাতা আফজল বিবি। শৈশবকাল থেকেই তিনি ইসলামী শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন।

প্রাথমিক শিক্ষা শেষে, তিনি লস্করহাট ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ১৯৮৭ সালে দাখিল এবং ১৯৮৯ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ফেনী আলিয়া মাদরাসা থেকে ১৯৯১ সালে ফাজিল এবং ১৯৯৩ সালে কামিল সম্পন্ন করেন।

তিনি ১৯৯৬ সালে নিজ এলাকা শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে সকালে মক্তবে এলাকার শিশুদের কোরআন শিক্ষা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন তিনি মসজিদ থেকে কোনো ধরনের সম্মানী বা বেতন গ্রহণ করেননি। মসজিদের নিজস্ব জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। গত চার বছর ধরে তাকে মাসিক চার হাজার টাকা সম্মানী দেওয়া হতো।

এলাকাবাসীর প্রতি তার ভালোবাসা, ধৈর্যশীলতা ও আন্তরিক ব্যবহারের কারণে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত হয়ে ওঠেন।

বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তিনি গত ২৮ নভেম্বর তার দায়িত্ব হস্তান্তর করেন। তৎকালীন সময়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া সম্ভব না হওয়ায়, তার বিদায়কে স্মরণীয় করে রাখতে প্রাক্তন ছাত্র, তরুণ সমাজ, যুবক ও প্রবাসীদের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে মাওলানা আবু বক্কর বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান আজ আমি পেয়েছি। আপনারা আমার আগামীর পথচলার জন্য দোয়া করবেন— আল্লাহ তায়ালা যেন আমার ইলম, আমল ও জীবনকে আরও বরকতময় করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ