শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পরিবেশ ও প্রাণিজগতের ওপর ক্ষতিকর প্রভাবের কারণে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবী জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জিরো পয়েন্টে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবীতে বিআরএফ ইয়ুথ ক্লাবের ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিআরএফ ইয়ুথ ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুসের ব্যবহার লক্ষ করা যায়। এসব আতশবাজি একই সাথে শব্দ ও বায়ুকে দূষিত করে। ইতিপূর্বে এক থার্টিফার্স্ট নাইটে আতশবাজির শব্দে হৃদরোগে ভুগতে থাকা এক শিশুর মৃত্যু হয়। আতশবাজির প্রভাবে প্রতি বছর শত শত পাখি মারা যায়। আমাদের সাময়িক আনন্দের জন্য পাখিদের জীবন তছনছ করাটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা বিআরএফ ইয়ুথ ক্লাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবী জানাচ্ছি।"

বিআরএফ ইয়ুথ ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মোঃ সামিউর রহমান বলেন, "আতশবাজি ও ফানুসের কারণে বাতাসে ভারী ধাতু; ক্যাডমিয়াম, সিসা, সালফার ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থের ক্ষুদ্র কণা অপরিমিত পরিমাণে মিশে। এটি ফুসফুস ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।"

মানববন্ধনে শহীদ ফরহাদ হোসেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম বলেন, "আতশবাজির উচ্চ শব্দ হৃদরোগে আক্রান্তদের ক্ষতি এমনকী মৃত্যুর কারণও হতে পারে৷ আতশবাজি হাজারো পাখির মৃত্যুর কারণ। আমাদের আনন্দে ওদের কষ্ট হয়। এধরণের বর্বর আনন্দ আমরা বন্ধের দাবী জানাই।"

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে 'Fireworks cause the death of thousands of birds', 'Ban fireworks, save birds', 'Our joy causes them pain', 'One fire hazard can burn a thousand dreams', 'Sky Lanterns kill nature' প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ