রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসসহ আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পাবনা-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্য আহতরা হলেন- শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও চালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিবসহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন।

আহতদের মধ্যে এনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর হাবিবুর রহমান হাবিবের পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহতাবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ