সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা   বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির

মুন্সীগঞ্জে কোরআন পোড়ানোর অভিযোগে মধ্যরাতে উত্তেজনা, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের শহরের গণকাপাড়ার রাঢ়িবাড়িতে দিনমজুর হাসিফ (৩৫) কৃর্তক পবিত্র কোরআন পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে। বিষয়টি জানাজানির পর মধ্যরাতেই তার বাড়ি ঘিরে হাজারো মানুষ জড়ো হয়ে তাকে ঘর থেকে বের করে আনার চেষ্টা চালায়।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত হাসিফকে নিজের ঘর থেকে বের করে হেলমেট পরিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানায় নিয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত হাসিফ গ্রামটির রবিউল ইসলামের পুত্র।

ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, কোরআনটি ছেড়া ছিল। হাসিফের বাবা কোরআনটি মসজিদে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তা শুনেননি হাসিফ। স্থানীয়রা জানায়, হাসিফের স্ত্রী কয়েক মাস আগে আত্মাহত্যা করেন।

ঘটনাস্থলে উপস্থিত আরিফ মিয়া জানান, রাত সাড়ে ১০ টার দিকে ঘরের ভেতরে পবিত্র কোরআন পুড়য়ে দেয়ার ঘটনাটি ঘটে। হনুফা বেগম নামের এক প্রতিবেশি ঘটনা দেখে চিৎকার দেন। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন ছুটে আসে। কিন্তু ভবনের লোহার গেইট লাগিয়ে দেয়ায় ভেতরে প্রবেশ করতে পারেনি কেউ।

পরে আইনশ্ঙ্খৃলা রক্ষা বাহিনী এসে উত্তেজিত জনসাধারণকে সরিয়ে দেয়। লোকাজন কমে যাওয়ার পর রাত আরও গভীর হলে তাকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ