মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে, দিনে জ্বলছে হেডলাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে ডিসেম্বরের শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ পুরো জেলায় শীতের অনুভূতি স্পষ্টভাবে আরও বেড়ে গেছে। টানা কয়েকদিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামার পর আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে নেমেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ, যা শীতের প্রভাবকে আরও ঘনীভূত করেছে। সকাল ৭টা পর্যন্ত পুরো উপজেলা কুয়াশার ঘন চাদরে ঢাকা ছিল। দীর্ঘসময় ধরে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে যানবাহনের গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম।

এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের কয়েক দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

যদিও দিনে রোদ হালকা থাকে, কিন্তু ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে।

চাকলাহাট এলাকার অটোচালক ফারুক বলেন, ভোর বেলা রাস্তায় নামলে হাত-পা জমে আসে। কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে খুব আস্তে চালাতে হয়। শীতের জন্য আগের মতো যাত্রীও পাওয়া যাচ্ছে না, আয় কমে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়ায় প্রতিদিনই শীতের তীব্রতা আরও বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ তা কমে ১১ দশমিক ৭ ডিগ্রিতে নেমে এসেছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ