রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যার পুরস্কার বিতরণ ৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী পরিচালিত ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যার ২৯তম বৃত্তি ৬ষ্ঠ কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৮ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।

ইত্তেফাকুল উলামার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমদ এই তথ্য জানান।

তিনি জানান, অনুষ্ঠানটি সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত  ময়মনসিংহ সদর তালতলা জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪/২৫ বর্ষে ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যার আয়োজিত বৃত্তি ও কেন্দ্রীয় পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী মেধাস্থান দখল করেছে, তাদের সংবর্ধনা উপলক্ষে প্রতিবারের মতো এই আয়োজন। গত ২৪/২৫ বর্ষের বৃত্তি ও কেন্দ্রীয় পরীক্ষায়  প্রায় ১৩০০ শিক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ