বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমিয়তের দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘকাল দেশের সেবা করেছেন। বর্তমানে তিনি যে শারীরিক কষ্টে আছেন, তা মানবিকভাবে তার জন্য সবার বেশি বেশি দোয়া করা খুবই প্রয়োজ

জমিয়ত নেতৃবৃন্দ সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর চিকিৎসা ও সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। বিবৃতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও শান্তিময় জীবন কামনা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ