রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাউলশিল্পীদের আধ্যাত্মিকতার নামে দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী অপপ্রচার, খোদাদ্রোহী বক্তব্য ও ধর্মীয় অনুভূতি বিদ্বেষমূলক মন্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া বলেছেন— “ধর্মের অপব্যাখ্যা ও নাস্তিকতার সাফাই গাওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

সম্প্রতি বাউলশিল্পী আবুল সরকারের প্রকাশ্য নাস্তিকতাকে সমর্থন এবং ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যের পক্ষে অবস্থান নেওয়ায় কথিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার–এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫ ঈ.) দুপুর ১২ টায় পিকচার প্যালেস মোড়ে খুলনায় “জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ” খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া বলেন, “নাস্তিকতা ও ধর্মবিদ্বেষ প্রচারের পক্ষে দাঁড়িয়ে ফরহাদ মজহার শুধু আইন লঙ্ঘনই করেননি, বরং দেশের কোটি মুসলমানের অনুভূতিকে উপহাস করেছেন। সংবিধানের প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার করে ইসলামকে হেয় করার যে দুঃসাহস তিনি দেখাচ্ছেন, তা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া বন্ধ হবে না।”

তিনি আরও বলেন,“বাউলশিল্পী আবুল সরকারের নাস্তিকতাকে ধর্মীয় যুক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেবে না।”

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি আহ্বান জানান—“ফরহাদ মজহারের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দেশব্যাপী ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিতে হবে।”

দেশবাসীর উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন,“ধর্ম, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার নামে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে—এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও জানান, জাতীয় ইমাম পরিষদ ভবিষ্যতেও ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী মুফতী রকিব উদ্দিন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন—

মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী সৈয়দ খলিলুল্লাহ, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী হুমায়ূন কবীর, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী মাসহুদুর রহমান, শেখ মোঃ নাসির উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল এবং বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও দায়িত্বশীলগণ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ