শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুর কাহারোল উপজেলায় মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার (২২ নভেম্বর) উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মর্জিনা (৫০), সাবিহা (১৫), সারজিনা (৪০) ও এক শিশু। তারা সবাই সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতুইর গ্রামের একই পরিবারের সদস্য।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে কুতুইর গ্রামের মকবুল হোসেনের পরিবারের ৯ জন সদস্য ইজিবাইকে করে কান্ত নগর মেলায় যাচ্ছিলেন। একপর্যায়ে গম গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছলে ঠাকুরগাঁও থেকে দ্রুতগামী একটি মিনি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে আহত অবস্থায় চালকসহ ছয়জনকে উদ্ধার পাশের হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। 

এদিকে, দুর্ঘটনার ফলে দিনাজপুর ১০ মাইল হয়ে পঞ্চগড় ও রংপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ