রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কুমিল্লায় ইমাম ও খতিব সম্মেলন রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) জেলা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা-মহানগর ইমাম ও খতিব সম্মেলন।

সকাল ৯টায় সম্মেলন শুরু হবে। বৃহৎ এ ধর্মীয় সমাবেশ ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সম্মেলন উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী। তিনি বলেন, ইমাম-খতীবদের নৈতিক নেতৃত্ব, ধর্মীয় মূল্যবোধ, দাওয়াতি কার্যক্রম, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতেই এ সম্মেলনের আয়োজন।

আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী বলেন, ‘ইমাম-খতিবদের জন্য জ্ঞান ও প্রেরণার একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। দেশের শান্তি, সম্প্রীতি ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় খতীবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। পà§